<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৫:২৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সাংবিধানিক সংকটের জন্ম দিয়েছে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২৫
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সাংবিধানিক সংকটের জন্ম দিয়েছে


বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাষ্ট্রপতির নামে জারীকৃত জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংশোধন) আদেশ নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা অনেকটা দূর করলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে। স্পষ্টতই এই আদেশের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক পক্ষকে আস্থায় নেওয়ার প্রচেষ্টা রয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন নিয়ে কোনো সাংবিধানিক আদেশ দিতে পারেন কিনা এবং এই আদেশ বিদ্যমান সংবিধানকে অস্বীকার করার শামিল কিনা এই প্রশ্নও বড় হয়ে উঠেছে। এই ধরনের আদেশ অন্তর্বর্তী  সরকারের ম্যান্ডেট ও এখতিয়ারের বাইরে। 

সংবাদ সম্মেলনে তিনি অধিকাংশ রাজনৈতিক দল ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের সাথে একইদিনে গণভোট অনুষ্ঠানের পদক্ষেপকে স্বাগত জানান। তবে বলেন, এই পদক্ষেপ ইতিবাচক হলেও  গণভোটের জন্য উত্থাপিত বিষয়াবলীর ওপর একটি শব্দে মতামত প্রদান অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ। যে চারটি ভাগে ভাগ করে গণভোটের বিষয়াবলী উল্লেখ করা হয়েছে কেবল একটি উত্তরে ‘হ্যাঁ’ বা ‘না’ বলা যথেষ্ট জটিল প্রক্রিয়া। ভোটারেরা যদি দুটি বিষয়ে ‘হ্যাঁ’ এবং দুটি বা একটি বিষয়ে ‘না’ বলতে চান তাদের জন্য বিকল্প কী?

তিনি বলেন, এইভাবে গণভোটের আসল উদ্দেশ্য অর্জন করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, ঢাকা মহানগর নেতা সালাউদ্দিন, যুবরান আলী জুয়েল, আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ আলী প্রমুখ।



শেয়ার করুন