<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০১:৩১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


জনপ্রিয় অভিনেতা ও সিরাজগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসানের জন্ম দিন আজ
মো ইয়াকুব আলী তালুকদার, বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২৬
জনপ্রিয় অভিনেতা ও সিরাজগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসানের জন্ম দিন আজ


জনপ্রিয় অভিনেতা ও সিরাজগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসানের জন্ম দিন আজ


মো ইয়াকুব আলী তালুকদার, বিশেষ প্রতিনিধি। 

কখনো হাসি, কখনো কান্না, কখনো বিরহ বেদনা ও আনন্দ এবং কখনো প্রতিবাদী, কখনো নিরব নিরবচ্ছিন্ন চরিত্রের প্রতিচ্ছবি, কখনো বা আঞ্চলিক, সারা দেশ ব্যাপী সব  রকম চরিত্রের পারদর্শী মন মাতানো বিখ্যাত জনপ্রিয় অভিনেতা এবং সিরাজগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসানের আজ ৪ অক্টোবর ২০২৬ ইং শুভ জন্ম দিন। জনপ্রিয় এই অভিনেতা আজ ৬০ বছরে পদার্পণ করলেন। 


কয়েক দশকের জনপ্রিয় এই অভিজ্ঞ অভিনেতার জীবন বিচিত্র এক ভিন্ন আঙ্গীকের। অভিনয় জীবন শুরু করেন মঞ্চ নাট্য অভিনয়ের মাধ্যমে। অভিনয়ের জন্য কঠোর পরিশ্রম আর ধ্যান জ্ঞ্যান আর সাধনাই ছিল তার একমাত্র ভালোবাসা। 


শুধু মঞ্চ নাটকের মধ্যে দিয়ে শুরু করলেও তিনি ১৯৮৬ সালে চলচ্চিত্রে অভিনয় করেন আলোচিত নাটক "জীবন যেমন " সমাপ্তি, বিচ্ছুসহ আরও অসংখ্য নাটকে। ২০০০ সালে শ্রাবণ মেঘের দিনের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।  এছাড়াও তিনি ব্যাতিক্রম হালদ ও সাপলুডু সিনেমায় অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে আলোচনার শীর্ষে চলে আসেন।


শুধু ছোট পর্দাতেই জনপ্রিয় নয় বড় পর্দাতেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই বহুগুণী অভিনেতা। এছাড়াও তিনি তার জমজ অভিনয়ের মাধ্যমে ঝন্টু মন্টু সিনেমায় জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন। অভিনয়ই একমাত্র তার ধ্যান, জ্ঞ্যান, সাধণা।


যেমন অভিনয় করে সকলের মন জয় করেন বাস্তব জীবনেও তিনি একজন নম্র ভদ্র বিনয়ী এবং অনেক অমায়িক ভালো মানুষ। জন্ম দিন নিয়ে তার বড় কোন সেলিব্রেশন না করে সকলের সাথে আন্তরিক ও পরিবার পরিজন এবং বন্ধু বন্ধব আত্মীয় স্বজনদের সাথে সময় কাটানোই তার বেশি পছন্দের। 


ব্যক্তিগত জীবনে স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী ও মডেল এবং নিত্য শিল্পী মোছা সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তানকে নিয়ে সুখী পরিবার নিয়ে বেশ ভালো আছেন। জনপ্রিয় এই অভিনেতা আজকের এই দিনে সিরাজগঞ্জ সদর উপজেলার চাঁদ পাল গ্রামে জন্ম গ্রহণ করেন। অনেক নাটক ও জনপ্রিয় অনুষ্ঠানে সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় তাকে মনোমুগ্ধকর অবস্থায় দেখা যায়। দীর্ঘ কয়েক দশকের জনপ্রিয় এই অভিনেতা একজন সহজ সরল জীবন যাপনে অভ্যস্ত মাটির মানুষ। তার জন্ম দিনে অসংখ্য ভক্ত অনুরাগীরা বিভিন্ন সোস্যাল মিডিয়ায় জন্ম দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।



শেয়ার করুন