<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৬:০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


রাজশাহীতে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের সমাবেশ ৩০ নভেম্বর
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৫
রাজশাহীতে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের সমাবেশ ৩০ নভেম্বর


আন্দোলনরত জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল আগামী ৩০ নভেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে। এ সমাবেশকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে ৮ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় নগরীর কুমারপাড়ায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, ‘আমাদের দলের রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেবেন। এছাড়া অন্য ৭ দলের রাজশাহী বিভাগের ৮ জেলার নেতাকর্মীরাও এতে অংশ নেবেন।’

তিনি বলেন, ‘আমাদের ৫ দফা দাবিতে আন্দোলন চলছে। ঢাকায় সমাবেশ হয়েছে। ৩০ নভেম্বর রাজশাহীতে হবে। দুপুর ২টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে।’

দাবিগুলোর বিষয়ে ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, ‘পিআর ও জুলাই সনদ অত্যাবশ্যকীয় বিষয়। কিন্তু সরকার সেভাবে বাস্তবায়নে ও গণভোট আয়োজনে গড়িমসি করছে। একদিনে গণভোট ও নির্বাচন এটা হাস্যকর। এতে গ্রহণযোগ্যতা থাকে না। সরকার শুধু উচ্চকক্ষের পিআর বলছে। আমরা উভয়ক্ষেত্রে বলেছি।’

জামায়াতের এই নেতা অভিযোগ করে বলেন, ‘সরকারের প্রশাসন, বিশেষ একটি দলের দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়ে কাজ করছে। এ অবস্থা চলতে থাকলে নির্বাচন বাধাগ্রস্ত হবে। জুলাই গণঅভ্যুত্থানে আশা আকাঙ্ক্ষা নতুনভাবে সজ্জিত হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সময়ের দাবি। জুলাইয়ে আহত শহীদ ও পঙ্গুদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি।’

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগরের সভাপতি হুসাইন আহমদ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকি, জেলা সেক্রেটারি আব্দুল্লাহ সুজন, জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিভাগীয় সমন্বয়ক বাতিনুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সভাপতি সাইফুল হকসহ বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।



শেয়ার করুন