<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৩:৪৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


কত টাকায় বিপিএলের অনুষ্ঠানে গাইবেন রাহাত ফতেহ আলী
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২৪
কত টাকায় বিপিএলের অনুষ্ঠানে গাইবেন রাহাত ফতেহ আলী


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আজ শনিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গান গাইছেন রাহাত ফতেহ আলী খান। পাকিস্তানি এই সঙ্গীতশিল্পী গান গাইবেন আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টেও।

‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গান গাইতে কোনো টাকা নিচ্ছেন না রাহাত ফতেহ আলী। তবে বিপিএলের মিউজিক ফেস্টে গান গাইতে টাকা নেবেন তিনি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পাকিস্তানের এই শিল্পীকে দেওয়া হবে ৩ কোটি ৪০ লাখ টাকা।

এদিকে, বিপিএল মিউজিক ফেস্টের জন্য এরই মধ্যে অনলাইনে টিকিট ছাড়া হয়েছে। যদিও টিকিটের মূল্য আগের চেয়ে কমানো হচ্ছে। আগের দাম অনুযায়ী, প্লাটিনাম টিকিটের মূল্য ১২ হাজার টাকা, গোল্ড ৮ হাজার টাকা, সিলভার ৬ হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ৪ হাজার টাকা ও ক্লাব হাউজ (আপার) টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫০০ টাকা। তবে এই মূল্য নেমে আসতে পারে অর্ধেকে।



শেয়ার করুন