<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০২:৫৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


বুলডোজার ফেলে পালিয়েছে চালক
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২৫
বুলডোজার ফেলে পালিয়েছে চালক


ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে বুলডোজার নিয়ে আসা বিক্ষোভকারীদের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ ও সেনা সদস্যরা। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর ১২টার দিকে ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের ব্যানারে দুইটি বুলডোজারসহ কয়েকজন তরুণ ধানমন্ডি ৩২-এ প্রবেশের চেষ্টা করেন। ট্রাকের ওপর থেকে স্লোগানও দেন তারা। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়। কিছুক্ষণ পর সেনা সদস্যরাও এসে যোগ দেন। 

পুলিশ জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এসময় ছাত্রদের নিক্ষেপ করা একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে এক সেনা সদস্য আহত হন। তার পায়ের পাতা থেকে রক্ত ঝরতে দেখা যায়।

চাপে পড়ে বিক্ষোভকারীরা সরে গেলে ধানমন্ডি ৩২-এর দুই প্রান্ত ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী। আনা দুই বুলডোজারের একটিও ট্রাক থেকে নামানোর সুযোগ হয়নি, আরেকটির চালক বুলডোজার ফেলে পালিয়ে যান।  

এরপর কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা আবার ধানমন্ডি ৩২-এর প্রবেশমুখে মিরপুর সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। পুলিশ ও সেনা সদস্যদের কড়া বেষ্টনীর কারণে ৩২ নম্বর সড়কে কাউকে দাঁড়াতেও দেওয়া হয়নি। দুপুর ২টার দিকে ফের উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে থাকা রমনা বিভাগের উপ–কমিশনার মাসুদ আলম বলেন, “ওরা ভবনটি ভাঙতে এসেছিল। আমরা তাদের বুঝিয়ে থামানোর চেষ্টা করেছি।”

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক ভবনটিতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনার ছয় মাস পূর্তিতে, গত ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ থেকে ভবনটির অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেওয়া হয়।



শেয়ার করুন