<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০২:৪১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ৪ লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৫
কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ৪ লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ


সুমন শাহ্ : র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূল- এসব ক্ষেত্রে র‌্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।


এরই ধারাবাহিকতায় অদ্য ০৪/১১/২০২৫ তারিখে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব ও র‌্যাব-১০ এর সহযোগিতায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভ্যাঢা এলাকায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়।


অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ সামগ্রী বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভ্যাঢা এলাকায় জয় মন্ডল’কে ২,০০,০০০/- টাকা জরিমানা, বাবুল মিয়া’কে ১,৫০,০০০/- টাকা জরিমানা এবং বায়েজিদ’কে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল ও নকল ঔষধ জব্দ করা হয়।


প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সামগ্রী বিক্রয়ের মাধ্যমে সাধারণ জনগণের স্বাস্থ্য নিয়ে খেলছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।



শেয়ার করুন