<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১২:০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ওনাকে হারানোয় বারে একটা শূন্যতা সৃষ্টি হবে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২৪
ওনাকে হারানোয় বারে একটা শূন্যতা সৃষ্টি হবে


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড.কামাল হোসেন বলেন, ‘অভিজ্ঞ আইনজীবী বন্ধুকে হারিয়েছি।’Description: Unibots.com

আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে হাসান আরিফের জানাজা শেষে এ মন্তব্য করেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, ‘যাকে হারিয়েছি তিনি সিনিয়র আইনজীবী ছিলেন। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওনাকে হারানোয় বারে (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি) একটা শূন্যতা সৃষ্টি হবে। যারা চিনতেন তারা ভালো বন্ধু এবং অভিজ্ঞ আইনজীবী বন্ধুকে হারিয়েছেন। এ রকম লোক একজনের পর একজন আমরা হারাচ্ছি, যেটা খালি হচ্ছে সেটাকে পূরণ করা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় এ এফ হাসান আরিফের ভূমিকা স্মরণীয় ছিল। সমাজে দরদ নিয়ে যারা ছিলেন, তার মধ্যে তিনি অন্যতম। আমি নিজে একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। তার মাগফিরাত কামনা করি ও দোয়া করি।’

প্রসঙ্গত, উপদেষ্টা হাসান আরিফ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, উপদেষ্টা এ এফ হাসান আরিফ শুক্রবার বিকেলে ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার দাফনের সময় পরবর্তী সময়ে জানানো হবে।

হৃদরোগে আক্রান্ত হলে গতকাল শুক্রবার বিকেল ৩টার সময় হাসান আরিফকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।



শেয়ার করুন