<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৩:০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


গাজীপুর টঙ্গীর কলেজগেটে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৫
গাজীপুর টঙ্গীর কলেজগেটে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত


গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কৃত্তিবাস দাস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত কৃত্তিবাস দাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কাফুলা গ্রামের কৃষ্ণকান্ত দাসের ছেলে। পেশায় ব্যবসায়ী কৃত্তিবাস ঢাকার মোহাম্মদপুরে সপরিবারে থাকতেন।

‎রাতেই হাসপাতাল থেকে থানার এসআই মোসাব্বির হোসেন লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে ব্যবসার কাজ শেষে গাজীপুর থেকে ঢাকার বাসায় ফিরছিলেন কৃত্তিবাস দাস। রাতে ওই এলাকার লোকজন রাস্তার পাশেই তার নিথর দেহ ও ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।



শেয়ার করুন