<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


হেলাল ও ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৫
হেলাল ও ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে


সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রসঙ্গত, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গত শুক্রবার রাতে চাপাতি দিয়ে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলার পর শীর্ষ সন্ত্রাসী হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন ও মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের মধ্যে দ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে আসে।

উল্লেখ্য, তারা গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর ১৫ ও ১৬ আগস্ট কারাগার থেকে জামিনে বের হন।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এলিফ্যান্ট রোডে হামলার নেপথ্যে রয়েছে এ দুই শীর্ষ সন্ত্রাসীর আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির দ্বন্দ্ব। তারা জেলে থেকেই নিয়ন্ত্রণ করতেন ঢাকা শহরের অপরাধ জগৎ।

সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক জানান, ইমন ও হেলালকে গ্রেপ্তারের চেষ্টা করছেন গোয়েন্দারা। এ ছাড়া মাল্টিপ্ল্যানের ঘটনায় জড়িত বাকিদেরও খুঁজছেন তারা।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘সরকার পতনের পর জামিনে মুক্তি পাওয়া বাকি শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে। অপরাধ করলে তাদেরও গ্রেপ্তার করা হবে।’

এদিকে মাল্টিপ্ল্যানের দুদিন না যেতেই গত রবিবার রাতে মিরপুরে প্রকাশ্যে কোপানো হয়েছে দুজনকে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির নিয়ে করা প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকে উঠে যান ডিএমপির ডিবি প্রধান।



শেয়ার করুন