<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০১:৫৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসেই নির্বাচন সম্ভব: সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২৪
সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসেই নির্বাচন সম্ভব: সালাহউদ্দিন আহমেদ


অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক হলে চার থেকে ছয় মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ বুধবার রাজধানীর বনানীর কড়াইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার আন্তরিক হলে চার থেকে ছয় মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। ভোটের জন্য সবাই অপেক্ষা করছে, তাই যত দ্রুত সম্ভব সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে।’

গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে অনেক ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেছে। দোসরদের পালাতে যারা সহযোগিতা করেছে তাদের চিহ্নিত করতে হবে।’

এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ  বলেন, সংবিধানে এ ব্যবস্থা পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক।

এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে সংসদ নির্বাচনের আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের ভোট হবে।

একই দিন আরেক অনুষ্ঠানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।



শেয়ার করুন