<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৬:৫৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


রাজধানীর সেগুনবাগিচায় বহুতল ভবনে আগুন
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
রাজধানীর সেগুনবাগিচায় বহুতল ভবনে আগুন


রাজধানীর সেগুনবাগিচায় একটি ১০ তলা বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আজ শনিবার বেলা ৩টা ৪ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আগুন লাগার খবর পায় বলে জানান দায়িত্বরত কর্মকর্তা আনোয়ার বিন সাত্তার।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, সেগুনবাগিচার একটি ১০ তলা ভবনের ৯ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে বেলা সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল ৪টা ১২ মিনিটে আগুন নেভানো হয়। এতে কেউ হতাহত হয়নি।

সরেজমিনে দেখা যায়, আগুন লাগা ভবনটির নাম আত–ত্বারীক টাওয়ার। এ ভবনে কর অঞ্চল–৮ ও ১৪–এর কর কমিশনারের কার্যালয় রয়েছে। ভবনের ৯ তলায় আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আর ভবনের নিচে উৎসুক জনতার ভিড়।



শেয়ার করুন