<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০৪:৪৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-১২-২০২৪
পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ


বন্ধ করে দেওয়া হয়েছে পটুয়াখালীর পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন। গতকাল সোমবার ভোরে এই কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেও

এর আগে গত ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এই বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়।

পার্শ্ববর্তী পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসার লক্ষে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। আগামী সাত দিন পর পুনরায় এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আবদুল মাওলা।

তিনি জানান, পায়রার পাশেই পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নামের আরও একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মান কাজ চলমান রয়েছে। পার্শ্ববর্তী আমতলী উপজেলায় নির্মিত এ বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং পয়েন্টে লাইন ইন-আউটের জন্য পায়রার বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। আগামী বছরের জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে।



শেয়ার করুন