<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০৩:১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


আওয়ামীলীগ-ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৫
আওয়ামীলীগ-ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১


ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি সজল কুণ্ডুর ব্যানারে রাজধানীর ডেমরায় রাষ্ট্রবিরোধী মিছিল করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের অভিযানে গ্রেফতার ছাত্রলীগ নেতা মো. সৌরভ ইসলামকে সোমবার (২৪ নভেম্বর) বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

রোববার রাতে ডেমরার বামৈল ব্র্যাক অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২২ নভেম্বর) রাত থেকে রোববার ভোরে আমুলিয়া মডেল টাউন এলাকায় মিছিল করেন নেতাকর্মীরা। এ ঘটনায় গত রোববার রাতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি সজল কুন্ডু, সাধারণ সম্পাদক আল আমিন ও ডিএসসিসির দুই ওয়ার্ড কাউন্সিলারসহ এজাহারনামীয় ৮ জন এবং অজ্ঞাত ২০–২৫ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

অন্য আসামিরা হলেন- ডিএসসিসির ৬৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সালাহ উদ্দিন আহম্মেদ, ৭০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আতিকুর রহমান আতিক, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আকরামুল ইসলাম সাগর, ডেমরা থানা ছাত্রলীগের সহ সভাপতি আবু বক্কর, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. বশির মুন্সি।

সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯, ১০, ১২ ও ১৩ ধারায় ওই মামলাটি দায়ের করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান। তিনি জানান, সজল কুণ্ডুর ব্যানারে অভিযুক্তরা রাষ্ট্রবিরোধী মিছিল বের করে আইনশৃঙ্খলা ভঙ্গ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়।

ওসি আরও জানান, মিছিলে নেতাকর্মীরা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে।



শেয়ার করুন