<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৫:৪২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


আওয়ামী লীগ অধ্যায় শেষ, তারা পরাজিত:উপদেষ্টা নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৪
আওয়ামী লীগ অধ্যায় শেষ, তারা পরাজিত:উপদেষ্টা নাহিদ ইসলাম ছবি : সংগৃহীত


অস্ত্র ও জোর করে আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক প্রতিরোধ ৫ আগস্ট সফল হয়েছিল। সে সময়ের সক্রিয় সমন্বয়ক নাহিদ ইসলাম এখন অন্তর্বর্তী সরকারের অংশ, এবং তিনি মন্তব্য করেছেন যে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের অধ্যায় বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে এবং এই প্রজন্ম মনে করে, বিচারের মধ্য দিয়ে সমাজে পুনর্মিলন (রিকনসিলিয়েশন) সম্ভব হবে।
 

এ সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সবসময় মিথ্যার ওপর টিকে ছিল এবং তাদের প্রধান অস্ত্র ছিল প্রোপাগান্ডা। তার মতে, শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিলেন, এবং আওয়ামী লীগ পরাজিত হয়েছে, কারণ দলটির নেত্রী নেতাকর্মীদের রেখে পালিয়ে গিয়েছেন।
 

বর্তমান পরিস্থিতিতে, প্রতিদিন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তবে ছাত্র-জনতার ঐক্য ও দীর্ঘদিনের বঞ্চিত রাজনৈতিক দলগুলোর নবোদ্যমই তার বিপরীতে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে। নাহিদ ইসলাম আরও বলেন, দেশের উন্নতির জন্য জাতীয় ঐক্য এবং রাজনৈতিক সমঝোতাই গুরুত্বপূর্ণ, আর ঐক্য যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নানা পক্ষ ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে এবং সরকার থেকে বের হওয়ার পর অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যার বিরুদ্ধে তারা সত্য তুলে ধরতে চায়। গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, এই সত্যকে জনগণের কাছে পৌঁছে দেওয়া জরুরি।



শেয়ার করুন