<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৫:৫০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ


ঢাকা কলেজে ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ হল সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে শুক্রবার রাতে প্রায় এক ঘণ্টা মিরপুর–নিউমার্কেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। অবরোধে নিউমার্কেট–মিরপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রাত সাড়ে ১০টার দিকে সড়কটি অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা অবরোধ শেষে রাত সাড়ে ১১টার দিকে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস এসে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় বলে নিউমার্কেট থানা–পুলিশ জানায়।

শিক্ষার্থীরা বলেন, শুক্রবার সকালের ভূমিকম্পে ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলটি ভেঙে পড়ার উপক্রম হয়। অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ হলটি নতুন করে নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন তারা। কিন্তু সংস্কার না হওয়ায় এখন আবার তারা রাস্তায় নেমেছেন।

নিউমার্কটে থানার ওসি একেএম মাহফুজুল হক গণমাধ্যমকে বলেন, রাত ১১টার পরে কলেজের অধ্যক্ষের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।



শেয়ার করুন