<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০২:২৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


নাইজেরিয়ার স্কুল থেকে ২২৭ শিক্ষার্থী- শিক্ষক অপহরণ
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
নাইজেরিয়ার স্কুল থেকে ২২৭ শিক্ষার্থী- শিক্ষক অপহরণ


নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে ২২৭ জন শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করেছে বন্দুকধারীরা। শুক্রবার (২১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় বড় অপহরণ।

ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার এক মুখপাত্র জানান, নাইজার রাজ্যের সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত ২১৫ শিক্ষার্থীই ছাত্রী। এছাড়া আরও ১২ জন শিক্ষককে তুলে নিয়ে গেছে হামলাকারীরা।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে নিরাপত্তাহীনতা ঘিরে উদ্বেগ বাড়তে থাকায় পাশের কাতসিনা ও মালভূমি রাজ্যের কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। নাইজার রাজ্য সরকারও বহু স্কুল বন্ধ ঘোষণা করেছে।

এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু আন্তর্জাতিক সফর বাতিল করেছেন, যার মধ্যে জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগদানও অন্তর্ভুক্ত ছিল।

এর আগে, গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ২৫ জন ছাত্রীকে অপহরণ করে বন্দুকধারীরা।

এ ছাড়াও দেশের পশ্চিমাঞ্চলে একটি চার্চে হামলার ঘটনায় দু’জন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। 



শেয়ার করুন