<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১১:১৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২৪
সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল


বিএনপির কেন্দীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে শামা ওবায়েদ সমর্থিত ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি নেতা-কর্মীরা।

আজ বুধবার বিএনপি নেতা-কর্মীরা নগরকান্দা বাজার থেকে একটি ঝাড়ু মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতা-কর্মীরা।

এসময় শামা ওবায়েদকে নিয়ে মিথ্যা অপপ্রচারে প্রকাশ্যে ইলিয়াসকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানায় বিএনপি নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।



শেয়ার করুন