<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০৩:৪৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


‘ধানের শীষ বিজয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
‘ধানের শীষ বিজয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’


ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় নেতা, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামন বাচ্ছু বলেছেন, এখন আমাদের দায়িত্ব, ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়া। আসন্ন নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার পাগলা থানার সাহেব আলী একাডেমি প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাস্ট্র সংস্কারের ৩১ দফার প্রচারনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আক্তারুজ্জামন বাচ্ছু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে ধানের শীষে ভোট দিন, বিএনপিকে বিজয়ী করুন। 

পাগলা থানা বিএনপির শেখ মোহাম্মদ ইছমতের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উজ্জল আহাম্মদ পাপ্পু, মনিরুজ্জামান মনির, কামরুজ্জামন চঞ্চল প্রমুখ।



শেয়ার করুন