<p><br></p>
১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:৩৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলেই এলাকার ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক


পটুয়াখালীর নিজামপুরে ২৫,৫০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ।
রিপোর্টার সুমন শাহ্
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
পটুয়াখালীর নিজামপুরে ২৫,৫০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড । মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ নভেম্বর ২০২৪ তারিখ রাত ০০.৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন নিজামপুরের ৭ নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত স্থানে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার জন্য নির্দেশ দেয়া হয়। অতঃপর উক্ত ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে রেখে পার্শ্ববর্তী ঘনবসতিতে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে দেয়া ব্যাগটি তল্লাশী করে ২৫,৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।



শেয়ার করুন