<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০৩:৪৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


জুটি বাঁধলেন খাইরুল বাসার-সাদনিমা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৫
জুটি বাঁধলেন খাইরুল বাসার-সাদনিমা


সম্প্রতি শেষ হয়েছে নতুন নাটক ‘তোমাকে পাওয়ার জন্য’–এর শুটিং। নাটকটি নির্মাণ করেছেন এ সময়ের তরুণ চিত্রনাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব। এটি নির্মিত হয়েছে বাংলাভিশন টেলিভিশন এর জন্য।

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা খাইরুল বাসার ও নবাগত সাদনিমা। পাশাপাশি আরও রয়েছেন পারভেজ সুমন, বিল্টু শামিম, তুতিয়া জাহান পাপিয়া, আনোয়ার সাই, নাহার নওরিনসহ অনেকে।

পারিবারিক সিচুয়েশনাল কমেডি ঘরানার এই নাটকে দেখা যাবে মজার টানাপোড়েন। পাত্রীর বাবার কাছে ‘পরীক্ষা’ দিতে গিয়ে অদ্ভুত এক জটিলতায় পড়ে যায় পাত্র, এমন ব্যতিক্রমী কনসেপ্টকে কেন্দ্র করেই এগিয়েছে গল্পটি।

নাটকটি নিয়ে অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘আমরা একটি মজার গল্পে কাজ করেছি। দর্শকরা যাতে কাজটি দেখে আনন্দ পায় এমন চেষ্টা থেকেই কাজটি করা। আশা করছি আমার অন্য সব কাজের মতো এই কাজটিও দর্শক পছন্দ করবে।’

অন্যদিকে গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সাদনিমা বলেন, ‘আমরা আমাদের মতো করে সবাই চেষ্টা করেছি কাজটাকে সুন্দরভাবে করার। আমার চরিত্রটি মজার, আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।’

নির্মাতা মারুফ হোসেন সজীব জানান, দর্শকদের জন্য হালকা মেজাজের ও বুদ্ধিদীপ্ত একটি গল্প উপহার দিতেই টিম একসঙ্গে পরিশ্রম করেছে। তার আগের নির্মাণ ‘আমি এখানেই থাকব’ বাংলাভিশন ইউটিউব চ্যানেলে দারুণভাবে আলোচিত হয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও দর্শকদের জন্য তৈরি করেছেন একটি মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প।



শেয়ার করুন