<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:২২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব: সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব: সোহেল তাজ


রাতে হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকায় যাত্রা করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে সোহেল তাজ বলেন, ‘মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয় কিন্তু খেলা একই থেকে যায়।আজকে রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়। সব কিছু জানাব।’

এর আগে ‘ভ্রমণরোধ’ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দেশত্যাগে বাধা দেওয়া হয়। গত ২৬ সেপ্টেম্বর সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমে এ তথ্য জানান। তাই এবার  হাইকোর্টের আদেশ নিয়েই যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি। 

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ।

একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে, ৭ জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয়।

পরে তিনি অভিযোগ করেন, তার পথে ‘নানা রকম বাধা সৃষ্টি’ করা হচ্ছে এবং তার ‘নির্দেশনা অমান্য’ করা হচ্ছে। এসব কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত। এরপর কখনই আর রাজনীতিতে জড়াননি তিনি।



শেয়ার করুন