<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০১:২১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


মাধবপুরে ৬ লেন প্রকল্পে উচ্ছেদ : ক্ষতিপূরণ না পেয়ে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মানববন্ধন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২৫
মাধবপুরে ৬ লেন প্রকল্পে উচ্ছেদ : ক্ষতিপূরণ না পেয়ে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মানববন্ধন


ঢাকা–সিলেট মহাসড়কের ছয় লেন উন্নয়ন প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ ও উচ্ছেদ কার্যক্রমে ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়ার প্রতিবাদে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযুদ্ধা গোল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর)  দুপুরে মহাসড়কের পাশে ক্ষতিগ্রস্ত দোকানদার ঐক্য পরিষদ–এর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মহাসড়ক সংলগ্ন স্থানে দোকানপাট পরিচালনা করলেও প্রকল্প বাস্তবায়নের নামে কোনো নোটিশ, পুনর্বাসন কিংবা সঠিক মূল্যায়ন ছাড়াই উচ্ছেদের প্রস্তুতি চলছে। এতে বহু পরিবার একমাত্র জীবিকা হারিয়ে চরম সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

'উন্নয়নের বিরোধী নই, কিন্তু ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অন্যায়'। 


বক্তারা বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই। কিন্তু নোটিশ ছাড়া, মূল্যায়ন ছাড়া, ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ একেবারেই অন্যায়। বহু বছর ধরে এই দোকান থেকেই পরিবার চলে। ক্ষতিপূরণ নিশ্চিত না করা পর্যন্ত কোনো উচ্ছেদ মানি না।”

মানব বন্ধনে বক্তব্য রাখেন, নাদিম খান, মোঃ ইমরান, মোঃ রফিক ও হুমায়ুন কবির প্রমুখ।


তাদের দাবি, যথাযথ জরিপ করে সঠিক মূল্য নির্ধারণ, পুনর্বাসন সুবিধা ও ন্যায্য ক্ষতিপূরণের ঘোষণা দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন দোকানদাররা।


মানববন্ধনে বক্তারা বলেন, এসব নিয়মের কোনোটিই মানা হয়নি। ডিসি বরাবরে স্মারকলিপি দেবে দোকানদার ঐক্য পরিষদ।

ক্ষতিগ্রস্ত দোকানদার ঐক্য পরিষদের নেতারা জানান, তাদের দাবি ও অভিযোগ তুলে ধরে শিগগিরই হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। এরপরও সমাধান না মিললে তারা ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেবেন।


মানববন্ধনে ক্ষতিগ্রস্ত দোকানদার ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে প্রকল্পের স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত ক্ষতিপূরণের দাবি জানান।



শেয়ার করুন