<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০২:৪০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


কুষ্টিয়ার শ্রমিক দল নেতার লাশ উদ্ধার করলো নিখোঁজের ৮ দিন পর
  • আপডেট করা হয়েছে : ২৫-১১-২০২৫
কুষ্টিয়ার শ্রমিক দল নেতার লাশ উদ্ধার করলো নিখোঁজের ৮ দিন পর


ট্রলারের ধাক্কায় নিখোঁজের ৮ দিন পর ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদী থেকে শ্রমিক দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ডিগ্রিরচর ইউনিয়নের কবিরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মরদেহটি কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার আবেদুর রহমান ওরফে আন্নুর (৫৬)। তিনি কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। এর আগে ১৬ নভেম্বর বেলা ১১টার দিকে এক নৌ দুর্ঘটনায় পদ্মা নদীতে নিখোঁজ হন তিনি।

গতকাল রাতে আবেদুরের পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে লাশটি কুষ্টিয়ায় আনা হবে।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর সকাল ৯টার দিকে আবেদুর কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীর মোহনায় যান। বেলা ১১টার দিকে চর ভবানীপুর এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই বাল্কহেড ট্রলারের সঙ্গে তাঁকে বহনকারী ডিঙি নৌকার ধাক্কা লাগে।

এতে আবেদুর ও নৌকার মাঝি পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা নৌকার মাঝিকে উদ্ধার করলেও আবেদুরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পাননি।

১৭ নভেম্বর আবেদুরের স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকায় পদ্মা নদীর চরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।



শেয়ার করুন