<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০১:৩৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


সাকিবের বাংলাদেশে খেলার সম্ভাবনা নেই: আসিফ আকবর
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৫
সাকিবের বাংলাদেশে খেলার সম্ভাবনা নেই: আসিফ আকবর


পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। শেষ দেড় বছর ধরে তিনি আছেন দেশের বাইরে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় দলের জার্সিতে আবার তার খেলার সম্ভাবনা দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। তার মতে, সাকিব অনুশোচনা না দেখালে জাতীয় দলে তার ফেরার কোনো পথ নেই।

২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশে ফেরেননি সাকিব আল হাসান। তিনি সেই সময় সংসদ সদস্য ছিলেন। ভারত সফরের পর থেকে আর বাংলাদেশ দলের হয়ে খেলেননি।

দেশের একটি ক্রিকেটভিত্তিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আসিফ আকবর স্পষ্ট ভাষায় বলেন, ‘সাকিব যদি অনুশোচনাহীন থাকে, তবে আমি সম্ভাবনা দেখি না বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার। বর্তমান অ্যাটিটিউডে সেভাবে থাকলে আমি নিজেও চাইব না সাকিব খেলুক।’

তিনি আরও বলেন, ‘আপনি ২০০০ লোককে হত্যার পরে শহীদের ওপর দিয়ে এসে ক্রিকেট খেলবেন, এটা হবে না। যদি সে অনুশোচনা করেন, ক্ষমা চান, তবে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে। এভাবে কিছু একটা হয়ে আসতে হবে। সাকিবকে সাকিব আল হাসান হয়ে আসতে হবে যেটা আগে ছিল।’

তবে সমালোচনার পরও ক্রিকেটার সাকিবকে নিয়ে আসিফ আকবরের শ্রদ্ধা কমেনি। তিনি বলেন, ‘সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। সে একটা ব্র্যান্ড, এটা বাংলাদেশে ১০০ বছরেও আসবে না। আমি এটা আবারও বলছি।’



শেয়ার করুন