<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০২:৫৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ধানমন্ডি ৩২-এ আটক সেই কিশোরের পরিচয়
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৫
ধানমন্ডি ৩২-এ আটক সেই কিশোরের পরিচয়


রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের পর ধানমন্ডি থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিন সকাল ১০টার দিকে ১৪ বছর বয়সি ওই কিশোরকে আটক করা হয়েছিল। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম সেই কিশোর সম্পর্কে গণমাধ্যমে বলেন, আটক কিশোরটি গ্রামের বাড়ি থেকে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল। তার বাড়িতে খোঁজ নিয়ে তার সম্পর্কে সন্দেহজনক বা খারাপ কোনো তথ্য পাওয়া যায়নি। সেই কারণে তাকে ধানমন্ডি থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

কিশোরকে আটকের পর পুলিশ বলেছিল, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার কথা বিভ্রান্তিকর।

ডিএমপির ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমে বলেন, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার বক্তব্য বিভ্রান্তিকর। সে নিজেকে কখনো শিক্ষার্থী, কখনো ছাত্রদলের, আবার কখনো ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে।

আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামত দেখে মনে পুলিশের মনে হয়েছিল, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা আজ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কোনো ব্যক্তি নাশকতা করতে পারে, এমন সন্দেহ হলেই তাকে আটক করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গত মঙ্গলবার এ নির্দেশ দেওয়া হয়।



শেয়ার করুন