<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৪:১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৫
প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার


ফেসবুক লাইভে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকি দেওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শাখার নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় বুধবার (১২ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী গ্রামের মো. রেজাউল করিমের ছেলে। তিনি এলাকায় ছাত্রলীগ ক্যাডার হিসেবে পরিচিত।

 

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ১৪ জুলাই ইমরান চৌধুরী নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে হুমকি দেওয়া ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর থেকেই ইমরান আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছিলেন। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছিল। সর্বশেষ গত ৯ নভেম্বর বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের এক ঝটিকা মিছিলেরও নেতৃত্ব দেন ইমরান। সেই মামলায় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।



শেয়ার করুন