<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৩:৫৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৫
৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা


ভারতসহ বেশ কয়েকটি দেশের ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিশানা করা হয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন ড্রোন (ইউএভি) উৎপাদনে সহায়তাকারী একাধিক সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল জানিয়েছে, ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনে অবস্থিত মোট ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

প্রতিষ্ঠানটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই নেটওয়ার্কগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে সহায়তা করে আসছে।

ওয়াশিংটনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় তেহরান একাধিকবার জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং ইরানের পরমাণু কর্মসূচিও শান্তিপূর্ণ প্রকৃতির।

সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলি বাহিনী ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এসব অভিযানকে আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে ইরান অভিযোগ করেছে।



শেয়ার করুন