<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৩:১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


জটিলতায় ফেঁসে গেলেন ওরি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৫
জটিলতায় ফেঁসে গেলেন ওরি


সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর ওরহান আত্রামানি ওরফে ওরি বলিপাড়ার জৌলুসপূর্ণ পার্টি হোক কিংবা আম্বানি পরিবারের রাজকীয় কোনো আয়োজন— সবখানেই রয়েছে তার অবাধ বিচরণ। সামাজিক মাধ্যমে পরিচিত মুখ ‘ওরি’ অদ্ভুত ফ্যাশন আর বেফাঁস মন্তব্যের কারণে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রায়ই আলোচনায় থাকেন। তবে এবার আর সাধারণ কোনো বিতর্ক নয়, সরাসরি আইনি জটিলতায় ফেঁসে গেলেন ওরি।

এ কনটেন্ট ক্রিয়েটর ২৫২ কোটি টাকার একটি মাদক মামলায় নাম জড়িয়েছেন। গণমাধ্যম এএনআইয়ের সূত্রে জানা গেছে, মুম্বাই পুলিশ ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ওরিকে তলব করেছে। মহারাষ্ট্রের সাংলি এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করে পুলিশ। এসব মাদকের পরিমাণ ১২৫.১৪ কেজি, যার বাজারমূল্য প্রায় ২৫২ কোটি টাকা। এ ঘটনার তদন্তে নেমে গত মাসে দুবাই থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, জেরার মুখে ধৃতরা স্বীকার করেছে যে, তারা মায়ানগরী মুম্বাইয়ের বিভিন্ন হাইপ্রোফাইল রেভ পার্টিতে মাদক সরবরাহ করত। আর সেখানেই উঠে আসে ওরির নাম। পুলিশের সন্দেহ, যেসব পার্টিতে এই মাদক চক্র সক্রিয় ছিল, সেখানে যাতায়াত ছিল ওরির।

এর আগে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গেও দাউদ ইব্রাহিম গোষ্ঠীর নাম জড়ানোয় ব্যাপক জলঘোলা হয়েছিল। এবার সেই একই সূত্রে ওরির নাম আসায় নড়েচড়ে বসে প্রশাসন। তবে কবে বা কোথায় তাকে হাজিরা দিতে হবে, তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, অভিনেতা রণবীর কাপুর, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে শ্রীদেবীকন্যা জাহ্নবী কিংবা শাহরুখকন্যা সুহানা বলি স্টার কিডদের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবেই পরিচিত ওরি।



শেয়ার করুন