<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ১২:৪৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


বগুড়া শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদন
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
বগুড়া শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ


‎সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলায় ছাগল, খাবার ও উপকরণ বিতরণ করা হয়েছে।


‎বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন দরিদ্র নারী ও পুরুষের মাঝে দুটি করে ছাগল, ২৫ কেজি করে খাবার এবং পাঁচটি করে ম্যাট বিতরণ করা হয়।


‎উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমির রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল আলম।


‎এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. জাহিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার এবং লাইভস্টক সম্প্রসারণ কর্মকর্তা মোকরেমা আক্তার।


‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনজুরুল আলম বলেন, “এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের আত্মনির্ভর করে তোলা। বিতরণকৃত ছাগল পালনের মাধ্যমে তারা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবেন।


‎সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমির রহমান জানান, প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, পশুখাদ্য সহায়তা ও নিয়মিত পরামর্শ প্রদান করা হবে, যাতে উপকারভোগীরা টেকসইভাবে ছাগল পালন করে নিজেদের জীবিকা উন্নত করতে পারেন।



শেয়ার করুন