<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১২:০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ভদ্র ও অভদ্রের বিষয়ে যা বললেন প্রভা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
ভদ্র ও অভদ্রের বিষয়ে যা বললেন প্রভা


বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রায়ই নিজের নানা কথা ও অনুভূতি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন ভক্ত-অনুরাগীদের মাঝে। যদিও একটা সময় নিজেকে আড়ালে রাখতেন অভিনেত্রী। তবে এখন তিনি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। 

সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর একের পর এক জনপ্রিয় নাটক উপহার দিয়ে দর্শকদের মনে শক্ত জায়গা করে নেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তোলেন তিনি। অভিনেত্রী নিউইয়র্কের স্বনামধন্য ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে পেশাদার প্রশিক্ষণও গ্রহণ করেছেন।

রোববার (৯ নভেম্বর) সাদিয়া জাহান প্রভা সামাজিক মাধ্যমে ‘ভদ্র’ এবং ‘অভদ্র’ মানুষের আচরণ নিয়ে একটি স্ট্যাটাস দেন, যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে ঝড় ওঠে। ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন— যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে— ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!

সামাজিক মাধ্যমে প্রভার এ স্ট্যাটাসটি তার ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ প্রভাব ফেলেছে। পোস্টটিতে হাজারের ওপর প্রতিক্রিয়া এবং কয়েকশ মন্তব্য দেখা গেছে। তার পোস্টের মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্তই অভিনেত্রীর এ বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন।

উল্লেখ্য, চলতি বছর সাদিয়া জাহান প্রভা একসঙ্গে দুটি সিনেমার খবর জানিয়েছেন। একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’, অন্যটি ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে অভিনেত্রী সিনেমা দুটির শুটিং নিয়েই ব্যস্ত আছেন।



শেয়ার করুন