<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০১:৫০:২১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


এক কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতের দায়ে জেলে ক্রিকেটারের বাবা
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৪
এক কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতের দায়ে জেলে ক্রিকেটারের বাবা


ভারতের সাবেক ক্রিকেটার নমান ওঝার বাবা ভিনয় ওঝার ১১ বছর আগের এক মামলায় ৭ বছরের কারাদণ্ড হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এই সাজা পেয়েছেন তিনি।

ভিনয় ওঝা মধ্যপ্রদেশের বেতুলের জুলখেদা গ্রামের ব্যাংক অফ মহারাষ্ট্রের সহকারী ম্যানেজার ছিলেন। ২০১৩ সালে ব্যাংক থেকে ১.২৫ কোটি রূপি ( বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭৫ লাখ) আত্মসাতের অভিযোগে মামলা ধায়ের হয়। সেই মামলায় আজ ১১ বছর পর রায় ঘোষণা করা হয়েছে।

ওঝার বাবা ছাড়াও আরও চারজনকে এই মামলায় সাজা হয়েছে। গতকাল মঙ্গলবার মুলতাই অতিরিক্ত দায়রা আদালত ব্যাংক অফ মহারাষ্ট্রের জুলখেদা শাখার সেই অর্থ আত্মসাতের মামলায় রায় ঘোষণা করেছে।

ভারতের জাতীয় দলে লম্বা ক্যারিয়ার না গড়তে পারলেও আইপিএলে দিল্লি, হায়দরাবাদ ও রাজস্থানের হয়ে খেলছিলেন নমান ওঝা। বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে লিজেন্ডস লিগে খেলে থাকেন ওঝা।



শেয়ার করুন