<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৭:২০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


দলগুলোর সঙ্গে ইসির সংলাপ বৃহস্পতিবার থেকে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৫
দলগুলোর সঙ্গে ইসির সংলাপ বৃহস্পতিবার থেকে


রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘পরশু দিন (১৩ নভেম্বর) থেকে সংলাপ শুরু হবে। কাদের ডাকব, এখন পর্যন্ত তা ঠিক করিনি। আলোচনা করে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে আগামী বৃহস্পতিবার ঢাকায় লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘সংলাপ আয়োজন ভিন্ন। ১৩ তারিখে আমরা আমাদের ব্যবস্থা রাখব। ১৩ তারিখে আমরা নিশ্চয়ই সেটা (সংলাপ) করব।’

নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা বেড়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আশা করি, সব দল পজিটিভ রেসপন্স করবে।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়বস্তু নিয়ে আখতার আহমেদ বলেন, ‘আরপিও ও আচরণবিধিতে যেসব পরিবর্তন আনা হয়েছে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের সহযোগিতা—এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাদের নিজস্ব কোনো বক্তব্য থাকলে সেগুলোও শুনব।’

গতকাল রাতে প্রকাশিত সংশোধিত আচরণবিধির বিষয়ে তিনি বলেন, মৌলিক পরিবর্তন যেটা হয়েছে, সেটা হচ্ছে পোস্টার নিষিদ্ধ করা। এবার প্লাস্টিক জাতীয় কোনো জিনিস ব্যবহার করা যাবে না। ফেস্টুন করা যাবে। লিফলেট করা যাবে। ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে। চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো স্থাপনা তৈরি করা যাবে না।

গণভোটের বিষয়ে তিনি বলেন, ‘গণভোট সম্পর্কে নির্বাচন কমিশন বা সচিবালয় পর্যায়ে আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি। কাজেই এ ব্যাপারে আমাদের অবস্থান আগেও যা ছিল, এখনো তা-ই আছে।’



শেয়ার করুন