<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১১:২৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ডোনাল্ড ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৫
ডোনাল্ড ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন


যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তারা মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে পাঠানো একটি চিঠি পেয়েছে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় পর এ পর্যন্ত বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন। অবশ্য এর মধ্যে কিছু মামলা ইতিমধ্যেই আদালতে খারিজ হয়ে গেছে।

এর আগে বিবিসির চেয়ারম্যান সমির শাহ বিবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, সংবাদমাধ্যমটি সম্ভবত ট্রাম্পের পক্ষে থেকে মামলা মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে।

শাহ বলেন, ট্রাম্প একজন ‘মামলাপ্রিয় মানুষ’। তাই আমাদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত।

বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরাহ টারনেস রোববার পদত্যাগ করেছেন। প্যানোরমা অনুষ্ঠানে প্রচারিত এক তথ্যচিত্রকে কেন্দ্র করে বিবিসি ব্যাপক বিতর্কের মধ্যে আছে। আর এর মধ্যেই তারা দুজন পদত্যাগ করেছেন।

বিবিসির প্যানোরমা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের ভাষণের আলাদা আলাদা অংশ সেখানে জোড়া দেওয়া হয়েছে এবং সেটি শুনে মনে হচ্ছে ট্রাম্প মানুষকে ক্যাপিটল হিলে আক্রমণ করতে প্ররোচিত করছেন।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই তথ্যচিত্র প্রচার করা হয়েছিল।



শেয়ার করুন