<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


চকরিয়ায় রেললাইন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৫
চকরিয়ায় রেললাইন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার


কক্সবাজারের চকরিয়ায় রেললাইন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার হারবাং নতুন বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় পুলিশ নিশ্চিত হতে পারেনি।

হারবাং রেলওয়ে স্টেশনের ইনচার্জ রশিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, রেললাইনে লাশ পড়ে থাকার বিষয়ে  সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন পোস্ট করেন। এরপর বিষয়টি রেল পুলিশকে জানানো হয়। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  

ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন রশিদুল ইসলাম। তিনি বলেন, গতকাল রোববার রাতে সর্বশেষ ট্রেন গেছে সৈকত এক্সপ্রেস। চট্টগ্রামমুখী ট্রেনটি রাত সাড়ে নয়টায় হারবাং অতিক্রম করেছে। সেই ট্রেনটিতে হয়তো ওই ব্যক্তি কাটা পড়েছেন।

কক্সবাজার রেলওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ শাহজালাল প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর মাথা, হাত ও বুকের পাঁজরে গুরুতর আঘাত রয়েছে। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় জানা সম্ভব না হলে ময়নাতদন্তের পর লাশটি দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করা হবে।



শেয়ার করুন