<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৯:০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


এনসিপির আইনজীবী সংগঠনের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৫
এনসিপির আইনজীবী সংগঠনের আত্মপ্রকাশ


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের (এনএলএ) আত্মপ্রকাশ হয়েছে। এরই মধ্যে সংগঠনটির ৭৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এই কমিটি আত্মপ্রকাশ করে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আজমল হোসেন বাচ্চু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান আহম্মদ ভূঁইয়া ছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ছয়জন। কমিটির সদস্যসচিব এরশাদুল বারী খন্দকার মামুন। এছাড়া যুগ্ম সদস্যসচিব নাজমুস সাকিব এবং মুখ্য সংগঠক সাকিল আহমাদ।

এর আগে ‘জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। সেখানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আজমল হোসেন বাচ্চু। সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার ও অ্যাডভোকেট হুমায়রা নূর। মূল বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব।



শেয়ার করুন