<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০২:০০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


গাজীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭টি ইউনিট
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৫
গাজীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭টি ইউনিট


গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে।


ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, টঙ্গীর মিলগেট এলাকায় টিনশেডের তৈরি তুলার একটি গুদামে হঠাৎ আগুন লাগে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গীসহ আশপাশের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।


টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, ‘ঘটনাস্থলের কাছাকাছি ব্যবস্থা না থাকায় অনেক দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’



শেয়ার করুন