<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১১:১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


কারামুক্ত মুয়াম্মার গাদ্দাফির ছেলে
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৫
কারামুক্ত  মুয়াম্মার গাদ্দাফির ছেলে


লেবাননে প্রায় এক দশক বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফি। সোমবার (১০ নভেম্বর) তাকে ৯ লাখ ডলারের বন্ডে জামিনে কারামুক্তি দেয় দেশটির কর্তৃপক্ষ। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

তবে মুক্তি মিললেও আপাতত হানিবাল গাদ্দাফির ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে। বিচারকাজ সম্পন্ন না করে জামিন দেওয়ার এই ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। 

এর আগে, আলোচিত শিয়া নেতা মুসা আল-সদরের নিখোঁজ মামলায় তথ্য গোপনের অভিযোগে ২০১৫ সালে হানিবাল গাদ্দাফিকে আটকের নির্দেশ দেয় লেবানন কর্তৃপক্ষ। পরে তাকে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে নেওয়া হয়।

উল্লেখ্য, লেবাননের আমাল আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন আল-সদর। ১৯৭৮ সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন তিনি। 



শেয়ার করুন