<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৮:৪১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর ছাত্রকল্যাণ সমিতি অঙ্গীকার-এর উদ্যোগে নবীনবরণ ও ইফতার মহফিল অনুষ্ঠিত
ক্যাম্পাস প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-০৩-২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর ছাত্রকল্যাণ সমিতি অঙ্গীকার-এর উদ্যোগে নবীনবরণ ও ইফতার মহফিল অনুষ্ঠিত


চাঁদপুর সদরের শিক্ষার্থীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব এবং পবিত্র রমজান উপলক্ষ্যে গত শুক্রবার (১৪ মার্চ) "নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মহফিল-২০২৫" আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর সদর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘অঙ্গীকার’।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঙ্গীকারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সিদ্দিকী মুহসিন পাটোয়ারী (Founder & CEO, IEducation), সালেহ চৌধুরি (Founder Talent Care Education -TCE), মো. সানাউল্লাহ (Founder Glorious Consultancy)। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন "ডাকাতিয়া-ঢাবিতে এক খণ্ড চাঁদপুর"-এর আহ্বায়ক নুরুল আমিন নুর ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন ইউনুস এবং অঙ্গীকার-এর সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ রিদওয়ান। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর সদর উপজেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির বর্তমান কমিটির সভাপতি মো. রায়হান ইসলাম সাজ্জিদ ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সামিয়া আক্তার।

নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানের বক্তাবৃন্দ চাঁদপুর সদরের শিক্ষার্থীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে, ইফতার আয়োজনে সবাই একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।


"অঙ্গীকার"-এর পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে—এই প্রত্যয়ে আমরা এগিয়ে চলব।



শেয়ার করুন