<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১২:০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ছুটির দিনে জমজমাট বাণিজ্যমেলা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৫
ছুটির দিনে জমজমাট বাণিজ্যমেলা


ছুটি থাকায় ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো মেলাপ্রাঙ্গণ। কোথাও পা ফেলার জায়গা ছিল না। বেচাবিক্রি হয়েছে বেশ ভালো। এ কারণে ব্যবসায়ীদের মুখে হাসি দেখা গেছে।

সকাল থেকেই ক্রেতাদর্শনার্থী মেলায় আসতে শুরু করেন। সকালে ক্রেতাদর্শনার্থী কিছুটা কম থাকলেও বিকালে পুরো মেলা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ব্যবসায়ীরাও তাদের স্টলগুলোকে নানা রঙের বাতি জ্বালিয়ে রাঙিয়ে তুলেছেন। ছুটির দিনে মেলা সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।

এদিন বেশির ভাগ স্টলেই ছিল উপচে পড়া ভিড়। তবে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে গৃহস্থালি, ইলেকট্রনিক্স, প্রশাধনী স্টলগুলোতে। এছাড়া শিশু পার্ক ও রেস্তোরাঁগুলোতে বসার কোনো জায়গা ছিল না। মেলার ভেতরে শিশু পার্কেও দাঁড়ানোর জায়গা ছিল না। বেশি লোকের সমাগম হওয়ায় রেস্তোরাঁগুলোতে খাবারের দাম বেশি নেওয়া হয়।

ক্রেতাদর্শনার্থীদের আগমন বেশি হওয়ায় তিনশ ফুট, এশিয়ান বাইপাস ও গাজীপুর বাইপাস সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ক্রেতাদর্শনার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

রোমান নামে কাপড় ব্যবসায়ী বলেন, এতদিনে মেলা জমে উঠল। আগে ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি হলেও আজ মেলায় অনেক বিক্রি হচ্ছে। ক্রেতাসমাগম দেখে ভালো লাগছে।

সুজন নামে এক জুতা ব্যবসায়ী বলেন, ‘লোক সমাগম দেখে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। এত টাকা দিয়ে মেলায় স্টল বরাদ্দ নিয়েছি। বিক্রি না হলে লোকসানের সম্মুখীন হতে হতো। গত সপ্তাহে ছুটির দিনেও বিক্রি হয়েছিল। তবে দ্বিতীয় সপ্তাহের ছুটির দিনে বিক্রি অনেক ভালো হচ্ছে। আমরা বিভিন্ন ছাড় দিচ্ছি। ছাড় পেয়ে ক্রেতারাও কিনছেন নিজেদের পছন্দের পণ্য।’

রাজধানীর মোহাম্মদপুর থেকে আমিনুল ইসলাম পরিবার নিয়ে মেলায় বেড়াতে এসেছিলেন। তিনি বলেন, ‘আমি বেসরকারি একটি ব্যাংকে চাকরি করি। ছুটির দিন তাই স্ত্রী ও ছেলেকে নিয়ে মেলায় এসেছি। অনেক ভিড়। কোথাও পা ফেলার জায়গা নেই।’

এদিকে ২৫ শতাংশ পর্যন্ত অফার লুফে নিতে বাণিজ্যমেলায় যমুনার প্যাভিলিয়নে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ও বাণিজ্যমেলা পরিচালক বিবেক সরকার বলেন, মেলার সব স্টল নির্মাণকাজ শেষ হয়েছে। ছুটির দিন হওয়ায় মেলা কানায় কানায় পরিপূর্ণ ছিল। দর্শনার্থীদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রাখা হয়েছে। ক্রেতাদর্শনার্থীদের আসা যাওয়ার জন্য ২০০টির অধিক বিআরটিসির শাটল বাস রয়েছে।



শেয়ার করুন