<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৭:২২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই পুনর্নিয়োগ পাবেন: জনপ্রশাসন সচিব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৯-০১-২০২৫
বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই পুনর্নিয়োগ পাবেন: জনপ্রশাসন সচিব


৪৩তম বিসিএসের বাদ পড়া ২৬৭ জন ক্যাডারের বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগদান করতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে বাদ পড়া বিসিএস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সিনিয়র সচিব বলেন, ‘৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২৬৭ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন। তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষ। দ্রুত সময়ে এটা করা হবে। ’

তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে একেবারে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে তারাই শুধু বাদ পরবে। আগামী ১৫ জানুয়ারি ৪৩ বিসিএসের গেজেটপ্রাপ্তরা চাকরিতে যোগ দেবেন।’

এ সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তাও শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানান মো. মোখলেসুর রহমান। তিনি বলেন, ‘মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন সদস্য। এরই মধ্যে দুটি মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে।’

তবে এবার ব্যতিক্রম হবে জানিয়ে সিনিয়র সচিব বলেন, ‘আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেতেন না, এবার পাবেন। পরের বছর বেতন বৃদ্ধির সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে।’

আসন্ন বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কি না, এ প্রশ্নের জবাবে মো. মোখলেসুর রহমান বলেন, ‘এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগে হবে ইনশাআল্লাহ।’

কোন মাস থেকে মহার্ঘ ভাতা ধরা হবে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার করে বলতে পারবেন।



শেয়ার করুন