<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৫:৩১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


আত্মসমর্পণের পর ১৬ ছাত্রলীগ নেতা-কর্মীকে জামিন দিলেন আদালত
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩০-১২-২০২৪
আত্মসমর্পণের পর ১৬ ছাত্রলীগ নেতা-কর্মীকে জামিন দিলেন আদালত


সিলেটের বিশ্বনাথে গত ৪ আগস্ট একটি শপিংমলে হামলা ও ভাঙচুর মামলায় আত্মসমর্পণ করা ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। অবশ্য এসময় অন্য ৬ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়।

রোববার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আব্দুল ওয়াহাব।

জেল হাজতে যাদের পাঠানো হয়েছে তারা হলেন— রাজন আহমেদ অপু, জাকির হোসেন, কয়েস আহমেদ, মাসুদ আহমেদ রিপন, আবুল মিয়া ও ইমন আহমদ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়াহ চৌধুরী সুহেল। এসময় আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মিনহাজ গাজী ও অ্যাডভোকেট মাফুজুর রহমান।

 



শেয়ার করুন