<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:১৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


টিকিট না পেয়ে সমর্থকদের ক্ষোভ
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৪
টিকিট না পেয়ে সমর্থকদের ক্ষোভ


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর আগামীকাল মাঠে গড়াবে। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন আগেও টিকিটের দেখা মিলছে না। আজ রবিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে ভিড় করতে দেখা গেছে সমর্থকদের। পরে টিকিট না পেয়ে ভক্তরা বিসিবির গেইটে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা বিসিবির এক নম্বর গেইটের সামনে টিকেট না পেয়ে গেইট ভাঙার চেষ্টা করেন। এ সময় তারা 'ভুয়া', 'ভুয়া' বলে স্লোগান দেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে ওই এলাকা থেকে সরিয়ে দেয়।

যদিও বিসিবির পক্ষ থেকে এর আগে এবারের বিপিএলের টিকিট অনলাইনে ছাড়ার কথা বলা হয়েছিল। অবশেষে বেলা ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয় ‍সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে।

আজ বিকেল ৪টা থেকে সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট কেনার সুযোগ পাবেন সমর্থকরা। এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।



শেয়ার করুন