<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০২:৩৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


সন্তানের সামনেই অভিনেত্রীকে হেনস্তা
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৫
সন্তানের সামনেই অভিনেত্রীকে হেনস্তা


রাস্তায় শারীরিক হেনস্থার শিকার হন অভিনেত্রী শামিম আকবর আলী। এ সময় সঙ্গে তাঁর কন্যাসন্তান থাকলেও অটোচালকের কাছে হেনস্তার শিকার হন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই এ ঘটনা জানিয়েছেন।
মুম্বাইয়ের মিরা রোডে নিজের পাঁচ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় এক অটোরিকশাচালকের হাতে নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী শামিম আকবর আলী। ঘটনাটি ঘটে ১ নভেম্বর বিকেলে। অভিযোগ পাওয়ার পর কাশিমিরা থানায় মামলা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


শামিম ২০২১ সালের চলচ্চিত্র ‘ইন দ্য মান্থ অব জুলাই’–এর মাধ্যমে পরিচিতি পান। তিনি জানিয়েছেন, বেলা দেড়টা নাগাদ মেয়েকে স্কুল থেকে নিতে গিয়ে এই ঘটনাটি ঘটে। মিড-ডে পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি চালককে বলি স্কুলের সামনে রিকশা থামাতে। তখনই সে রেগে গিয়ে আমাকে গালাগাল শুরু করে। বলে, আমি কেন এখানে রিকশা থামাতে বলেছি। সে তখন ভাড়াটা তৎক্ষণাৎ দিতে বলে, কারণ তার নাকি তাড়া ছিল। আমি মেয়েকে কোলে তুলে একই রিকশায় উঠে পড়ি, আর বলি আমাদের বাড়ি পৌঁছে দিতে।

’শামিমের অভিযোগ, বাসার গেটের কাছে পৌঁছানোর পর পরিস্থিতি আরও খারাপ হয়। তাঁর মেয়ে তখন অন্য দিকে ছোট্ট একটা ঘুরে যাওয়ারঅনুরোধ জানায়, কিন্তু তিনি অন্য রিকশায় যাওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক সেই সময়, তিনি রিকশা থেকে নামার আগেই চালক নাকি আচমকা হিংস্র হয়ে ওঠে।

‘সে হঠাৎ পেছনে ফিরে আমার ডান হাত ধরে তা মচকে দেয়। তখন আমার মেয়ে ঠিক আমার পাশে বসে ছিল’, বলেন অভিনেত্রী।
ঘটনার পর শামিম সরাসরি কাশিমিরা থানায় গিয়ে অভিযোগ করেন। পুলিশ তাঁর বয়ান রেকর্ড করেছে এবং অভিযুক্ত চালকের রিকশার নম্বর সংগ্রহ করেছে। কাশিমিরা থানার এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, ‘তদন্ত শুরু হয়েছে, অভিযুক্ত চালককে শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে।’



শেয়ার করুন