<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১২:২৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


বিএনপির দুর্নীতিবাজ নেতারা পালানোর সুযোগ পাবে না: মনিরুল হক
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৪
বিএনপির দুর্নীতিবাজ নেতারা পালানোর সুযোগ পাবে না: মনিরুল হক


আওয়ামী লীগের নেতারা তো পালানোর সুযোগ পেয়েছে, বিএনপির দুর্নীতিবাজ নেতারা সেই সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।  

শনিবার সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার জামুয়া উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপির দুর্নীতিবাজ নেতাদের উদ্দেশ্য করে মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাদের দলের (বিএনপি) ক্যাডাররা, সাবধানে থাইকেন। আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করলে তারা পালানোর সময় পাইছে আপনারা তাও পাবেন না। আমাদের কিছু নেতাকর্মী দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে। যার সব ডকুমেন্ট সংগ্রহ করা হচ্ছে। আপনারা কিছুতেই ছাড় পাবেন না।

তিনি বলেন, আমার নেতাকর্মীরা কে কী করেন, ‘আমার কাছে সব রিপোর্ট আসে। যদি কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাই তাহলে ঢাকা থেকে চিঠি দিয়ে বহিষ্কার করিয়ে দেব। আমার খারাপ লাগে যখন দেখি আইজিপি সাহেবকে বেঁধে নিয়ে যায়। এটা দেখে খুশি হওয়ার দরকার নেই। এটা থেকে শিক্ষা নিতে হবে।’

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সমালোচনা করে মনিরুল হক চৌধুরী বলেন, ‘লোটাস কামালের মতো বিরাট নেতা, যার বাড়িতে কোটি কোটি টাকা ছিল, টাকা ছাড়া যিনি কিছুই বুঝতেন না। এখন টাকা কোথায় জানি না, তবে উনি দেশে নাই। এই টাকার মূল্য কী? এখন তো ৭ দিনেও ১ পোয়া চালের ভাত খান না, ডিম মুখে দিলে থাকে না, জাউ খেলে অর্ধেক দাঁতে লেগে থাকে, লাভটা কী? হারামের টাকার বরকত নেই, আর উনার জীবনে হারাম ছাড়া কিছু নেই।’

বিএনপি নেতা সামছুল হক মজুমদারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন লালমাই উপজেলা বিএনপি নেতা ইউছুফ আলী মীর পিন্টু ও ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।



শেয়ার করুন