<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৪:৩৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


টিকটকের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করার আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-১২-২০২৪
টিকটকের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করার আহ্বান ট্রাম্পের


ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের ওপর আসন্ন নিষেধাজ্ঞা স্থগিত করতে মার্কিন সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গতকাল শুক্রবার আদালতে একটি আইনি আবেদন জমা দেন তার আইনজীবী।সেখানে বলা হয়, ট্রাম্প টিকটক নিষিদ্ধ করার বিরোধিতা করেন। বরং পদ গ্রহণের পর রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা বলে টিকটকের চীনা কোম্পানি বাইটড্যান্সকে অ্যাপটি মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রিতে বাধ্য করতে প্রস্তাব পাস করেছে মার্কিন কংগ্রেস। এর ওপর শুনানি হবে আগামী ১০ জানুয়ারি। আদালত বাইটড্যান্সের পক্ষে রায় না দিলে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের একদিন আগে ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে অ্যাপটি।  

ট্রাম্প সেই আইনি প্রক্রিয়া স্থগিত রাখার আহ্বান জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে। সিনেটে বিপুল ভোটে পাস হওয়া টিকটক নিষিদ্ধের আইনটি ট্রাম্প কীভাবে বাতিল করবেন তা এখনও স্পষ্ট নয়।



শেয়ার করুন