<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০১:১৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


নেত্রকোনার সাবেক উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার ঢাকায় গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৫
নেত্রকোনার সাবেক উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার ঢাকায় গ্রেপ্তার


নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসকে (ঝুমা তালুকদার) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি প্রথম আলোকে মুঠোফোনে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নাসরিন সুলতানা।দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে। তিনি দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হন।

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন জান্নাতুল ফেরদৌস। পরে নেত্রকোনা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীকে নির্বাচন করেন। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী মোশতাক আহমেদের (রুহি) কাছে পরাজিত হন। গত বছরের ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে দুটি মামলা হয়। এর পর থেকে তিনি এলাকা ছেড়ে পরিবার নিয়ে রাজধানীতে বসবাস করছিলেন। আজ সকালে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস ঢাকায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে শুনেছি। তবে তাঁকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে কি না, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত পাইনি।’



শেয়ার করুন