<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৫:৩৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


বগুড়া কারাগারে সাবেক এমপি রাগেবুলের ‘হার্ট অ্যাটাক’, আনা হয়েছে ঢাকায়
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
বগুড়া কারাগারে সাবেক এমপি রাগেবুলের ‘হার্ট অ্যাটাক’, আনা হয়েছে ঢাকায়


বগুড়া কারাগারে ‘হার্ট অ্যাটাকে’ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসানর (রিপু)। আজ বুধবার বিকেলে বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগার থেকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে কারা তত্ত্বাবধানে ঢাকায় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে আনা হয়েছে।

বগুড়া কারাগারের জেল সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘রাগেবুল আহসান কারাগারে আসার আগে থেকেই হৃদ্‌রোগ, ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন। গত শুক্রবার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরের পর হার্ট অ্যাটাক করলে বেলা সাড়ে তিনটার দিকে তাকে কারা তত্ত্বাবধানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।’

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, ‘রাগেবুল আহসানকে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন রাগেবুল আহসান। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সাতটি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।



শেয়ার করুন