<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১২:০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ডিএফপির নতুন মহাপরিচালক খালেদা বেগম
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২৪
ডিএফপির নতুন মহাপরিচালক খালেদা বেগম


চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক পদে সরকার খালেদা বেগমকে নিয়োগ দিয়েছে। গতকাল সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ডিএফপির মহাপরিচালক পদে চলতি দায়িত্বে নিয়োগ দেয়। তিনি গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।

ডিএফপির বর্তমান মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে চলচিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী পদে চলতি দায়িত্বে বদলি করা হয়। এছাড়া চলচিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ফায়জুল হককে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী খালেদা বেগম অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। তিনি ১৯৯৯ সালে ১৮ তম বিসিএস তথ্য সার্ভিসের যোগদেন। পররাষ্ট্রসহ কয়েকটি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ছাড়াও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশে হাইকমিশনে কাউন্সিলর হিসেবে কূটনৈতিক দায়িত্ব পালন করেন।



শেয়ার করুন