<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৮:০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২৪
নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা


নারায়ণগঞ্জে এক হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত পৌনে দশটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতের নাম সিয়াম (১৮)। নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার পুত্র।Description: Unibots.com

নিহতের মা কাঞ্চন জানান, সিয়াম দু মাস অসুস্থ ছিলো। সুস্থ হলে পনেরো দিন পূর্বে নিহত সিয়াম একটি হেসিয়ারী কারখানায় যোগদান করে। শুক্রবার রাত নয়টার দিকে সে তার ছেলেকে ফোন করলে সিয়াম তাকে জানায় বাসায় ফিরতে রাত ১০টা বাজবে। পরে রাত পৌনে ১০টার দিকে দুই তিন জন ছেলে বাসায় এসে তাকে জানায়, তার ছেলেকে সন্ত্রাসীরা কুপিয়েছে। তবে কারা কি কারণে কুপিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে তা তিনি বলতে পারছেন না।

এদিকে নিহতের সহযোগিরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত নয়টার দিকে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ওরফে ধোপা নজরুলের ভাগিনা সায়মন, মেহেদী,ইকরাম, আব্দুল্লদহ ও মহিউদ্দিনসহ বেশ কয়েকজন পিলকুনী পাঁচতলার সামনে থেকে নিহত সিয়ামকে অটোরিক্সাযোগে তক্কার মাঠ মসজিদ সংলন খানকা মাঠে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে কুপিয়ে তাকে পুনরায় রিক্সায় করে পাচঁতলার সামনে ফেলে দিয়ে যান।

পরে স্থানীয়রা রাস্তা থেকে তুলে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, তিনি জানতে পেরেছেন সিয়াম নামের একজনকে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান। 

তিনি আরও জানান, সিয়ামের ডান পাশের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। 

এদিকে সিয়াম নিহতের ঘটনায় তাকে ছাত্রলীগের কর্মী দাবি করে শরিফ হোসেন শামীম নামের স্থানীয় এক ছাত্রলীগ নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে শামীম লিখেন, সিয়াম তার সঙ্গে বিভিন্ন সময় ছাত্রলীগের সভা সমাবেশে যেতেন। তবে ছাত্রলীগে কোনো পদ-পদবি নেই সিয়ামের। স্ট্যাটাসে তিনি হত্যাকাণ্ডের বিচারও চেয়েছেন। 



শেয়ার করুন