<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৬:১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৫
সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী


বাংলাদেশে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ছেড়েছেন।

শেরিং তোবগেকে বহনকারী ফ্লাইটটি আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন। বিদায়বেলায় রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

ভুটানের প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। শেরিং তোবগে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তিনি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন



শেয়ার করুন